পুরুলিয়া ২: বাসস্ট্যান্ডের মুখে শর্ট সার্কিট, ছিঁড়ে পড়ল বিদ্যুৎবাহী তার! দমকলের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা
বাসস্ট্যান্ডের প্রবেশমুখেই চলন্ত বিদ্যুতের খুঁটি থেকে হঠাৎ শর্ট সার্কিট। মুহূর্তের মধ্যে ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ল জ্বলন্ত বিদ্যুতের তার। আজ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায়।তার ছিঁড়ে পড়তেই পথচারী ও যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল।ঘটনার খবর দেওয়া মাত্রই অতি দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।