ইটাহার: ৩০ মিনিটের ব্যবধানে ইটাহারের সরাইদিঘি ও মারনাই এলাকায় জাতীয় সড়কে পরপর পৃথক দুটি বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক ৩ জন
৩০ মিনিটের ব্যবধানে দুটি পৃথক জায়গায় মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ৩ জন। মঙ্গলবার প্রথম দুর্ঘটনাটি ঘটে ইটাহারের সরাইদিঘি এলাকায় এবং দ্বিতীয়টি ঘটে মারনাই এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। পেশায় কাপাশিয়া হাই স্কুলের গ্রুপডি কর্মী জখম জীতেন পাহানের বাড়ি ইটাহারের ভদ্রশিলা পাহানপাড়া এলাকায়। অন্যদিকে জখম বাবা ও ছেলের খলিলুর রহমান ও উমারুল হকের বাড়ি ইটাহারের বোচাপুকুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি দুর্ঘটনায় বাইক চালক ও আরোহী কারোর হেলমেট ছিলো না।