রায়গঞ্জ: মনোনয়নের র্যালীতে সাধারণ মানুষের উৎসাহ আমাদের উৎসাহিত করছে, কর্ণজোড়ায় জানালেন CPIM প্রার্থী জীবানন্দ সিংহ
মনোনয়নের শোভাযাত্রায় সাধারণ মানুষের উৎসাহ আমাদের উৎসাহিত করছে, কর্ণজোড়ায় জানালেন জীবানন্দ সিংহ। শনিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রায়গঞ্জের CPIM প্রার্থী জীবানন্দ বলেন, আমাদের এত মানুষের র্যালী করার প্রস্তুতি ছিল না৷ মানুষ নিজের উৎসাহে র্যালীতে এসেছে৷ এত মানুষের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। আমরা লড়াইয়ে আরও সমৃদ্ধ হলাম, জয়ের দিকেই এগোচ্ছি। BJP র সাথেই আমাদের মুল লড়াই হবে।