আজ বিকেলে রাইমাভ্যালী মহকুমার পঞ্চ রতন এডিসি ভিলেজে তিপ্রা মথা দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ যোগদান সভার আয়োজন করা হয়। এই সভাটি তিপ্রা মথা দলের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ১৯ জন ভোটার তিপ্রা মথা দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। নবাগতদের প্রতি আস্থা ও সম্মান জানিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন তিপ্রা মথা দলের কার্যকরী সদস্য ইএম (EM) রাজেশ ত্রিপুরা-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।