রায়গঞ্জ: সুরদাস জয়ন্তীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশেষ ছাত্রদের সংবর্ধনা, সক্ষমের ব্যতিক্রমী উদ্যোগ
রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সক্ষম উত্তর দিনাজপুরের উদ্যোগে পালিত হলো সন্ত সুরদাস জয়ন্তী। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। দৃষ্টিহীন শিল্পী পায়েল সাহার উদ্বোধনী সঙ্গীত, ভজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রদের প্রতিভা প্রদর্শন উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশিষ্টজনেরা ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা, উপহার ও প্রশংসাপত্র তুলে দেন। সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও বিশেষ শিশুদের স্বনির্ভরতার বার্তা দিতেই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।