অষ্টমীর সকালে দেবী দর্শনের পর সুটুঙ্গা নদীর বিসর্জন ঘাট পরিদর্শনে ক্যাবিনেট মন্ত্রী নিশীথ প্রামাণিক
মাথাভাঙা - মহাষ্টমীর সকালে দেবী দুর্গার দর্শনের পর মাথাভাঙার সুটুঙ্গা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। সুটুঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের বিশেষ আয়োজন ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।