চব্বিশে ডিসেম্বর কিংবদন্তি গায়ক মহম্মদ রফি সাহেবের জন্মদিন উপলক্ষে হাড়োয়া গান পাগলের দল - এর পরিচালনায় হাড়োয়া থানার সামনে বুধবার সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত অনুষ্ঠিত হল মহম্মদ রফি স্মরণ সন্ধ্যা। কিংবদন্তী গায়ক মহম্মদ রফি সাহেবের স্মরণ সন্ধ্যা উপলক্ষে মহম্মদ রফি সাহেবের গান পরিবেশন করলেন বিভিন্ন গুনি শিল্পিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া এলাকার বিশিষ্ট ব্যক্তি সহ রফি ভক্ত সংগীত প্রেমীরা।