রায়গঞ্জ: বিজেপি প্রার্থীর সমর্থনে রায়গঞ্জে কঙ্গনার রোডশোয়ে উপচে পড়া ভিড়, জনসমুদ্রে বদলে গেল রাজপথ
রায়গঞ্জে বিজেপির প্রচারে তারকা ঝলক, কঙ্গনা রানাউতের রোডশো ঘিরে উপচে পড়া ভিড়। রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ আশা টকিজ মোড় থেকে শুরু হয়ে পৌর বাসস্ট্যান্ড পর্যন্ত এই রোডশো কার্যত জনসমুদ্রে পরিণত হয়। প্রার্থী কৌশিক চৌধুরীর সমর্থনে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ। রাস্তার দু’ধারে ভিড় করে সাধারণ মানুষ, অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করেন। শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।