বিষ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাইবনিয়া থানার অন্তর্গত বাকুড়পাদা গ্রাম থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম মীরা মাহাতো।তাঁর বাড়ি বাকুড়পাদা এলাকাতেই। বর্তমানে তিনি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে কী কারণে তিনি বিষ খেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।