ইসলামপুর: ইসলামপুরে সিপিআইএম কর্মীর রহস্যমৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগে চাঞ্চল্য
ইসলামপুরে সিপিআইএম কর্মীর রহস্যমৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গঞ্জিরিয়া এলাকায় এক সিপিআইএম কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম নুর আজম (২২)। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নুর আজমকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর সন্ধ্যায় তিনি নিজেই অচৈতন্য অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরিবারের