রায়গঞ্জ: জেলার ৯ টি বিধানসভায় ১১৫ জন প্রার্থী নির্বাচনে লড়বেন, কর্নজোড়ায় সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক বিবেক কুমার
জেলার ৯ টি বিধানসভায় ১১৫ জন প্রার্থী নির্বাচনে লড়বেন, কর্নজোড়ায় সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক বিবেক কুমার। শুক্রবার বিকালে কর্নজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন। জেলার প্রার্থী তালিকা চুড়ান্ত হয়েছে। মোট ১১৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছে। সবথেকে কম ৮ জন প্রার্থী আছে চোপড়ায়। সব থেকে বেশী ১৫ জন করে প্রার্থী ইটাহার ও করনদিঘি বিধানসভায়। পাশাপাশি তিনি জানান যে, নাম বাতিল হওয়া ভোটারদের জন্য অ্যাপীলের ব্যবস্থা আছে অনলাইনে ও বিডিও অফিসে