রায়গঞ্জ: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মেধাবীদের সংবর্ধনা উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
রায়গঞ্জের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে কৃতীদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বার্নিক রায়, সভাপতি সুরেশ আগরওয়াল, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।