রায়গঞ্জ: বিষ খেয়ে অসুস্থ বৃদ্ধের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চাঞ্চল্য টুঙ্গিদিঘির মিরজাতপুরে
বিষ খেয়ে অসুস্থ বৃদ্ধের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। চাঞ্চল্য টুঙ্গিদিঘির মিরজাতপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা৷ মৃত বৃদ্ধের নাম টেপু রায়, বয়েস আনুমানিক ৭৫ বছর, বাড়ি টুঙ্গিদিঘির মিরজাতপুর এলাকায়। পরিবারের দাবী গত ২৪ তারিখ দুপুরে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বৃদ্ধ। তাকে উদ্ধার করে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র হয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।