রায়গঞ্জ: ভোট দিতে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
ভোট দিতে বাড়ি ফিরে রহস্যজনক মৃত্যুর শিকার এক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার কালিয়াগঞ্জের পশ্চিম কুনোর এলাকায় জ্যোতিষ মাহাতো (২৯)-র গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি কর্মসূত্রে বাইরে থাকতেন এবং এদিনই কাজে ফেরার জন্য ট্রেনের টিকিট কাটা ছিল। সকালে বাড়ির মধ্যেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তে পাঠায়।