পুঞ্চা: ভোট পরবর্তী তৃণমূলের পোস্টার,ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পায়রাচালীতে
Puncha, Purulia | Apr 27, 2026 মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পোস্টারে ছবি ও তৃণমূলের পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানবাজার বিধানসভার অন্তর্ভুক্ত পুঞ্চা থানার পায়রাচালী এলাকায়।সোমবার সকালে পায়রাচালী বাজার সংলগ্ন এলাকায় পতাকা এবং ব্যানার গুলি ছেঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা, পোস্টার ছেড়ার অভিযোগ মৌখিক ভাবে জানানো হয় পুঞ্চা থানায়।