রায়গঞ্জ: মহারাজায় তৃণমূলের বড় ধাক্কা, ৫০ পরিবারে গেরুয়া শিবিরে যোগে হেমতাবাদে বদলাচ্ছে সমীকরণ
হেমতাবাদ বিধানসভার মহারাজা এলাকায় তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে যোগদান কর্মসূচি হয়। দেবদাস বর্মন, মণ্ডল ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে প্রায় ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানানো হয়। যোগদানকারীদের দাবি, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। ঘটনাকে ঘিরে নির্বাচনের মুখে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।