বেড়াচাঁপা যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল মানসিক ভারসাম্যহীন এক যুবক। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের দীঘিরাটি চাঁদপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে যুবকের নাম রেজাউল মন্ডল। বয়স ৩১ বছর। বুধবার রাত সাতটা নাগাদ দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ যুবকের ভাই আনারুল মন্ডল। আনারুল বলেন ভাই মানসিক ভারসাম্যহীন। এই অবস্থায় সোমবার বেড়াচাঁপা বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর থেকে সে আর বা