রায়গঞ্জ: গণনার আগে কড়া নজরদারি, রায়গঞ্জ পলিটেকনিক কেন্দ্র পরিদর্শনে এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন
রায়গঞ্জ পলিটেকনিক কলেজের বিধানসভা ভোটগণনা কেন্দ্র রবিবার সন্ধ্যায় পরিদর্শন করলেন উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন। তিনি নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি খতিয়ে দেখেন। সোমবার সকাল ৮টা থেকে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার বিধানসভার ভোটগণনা শুরু হবে। জেলা নির্বাচন দফতর জানিয়েছে, সকাল ৬টা থেকেই কেন্দ্রে প্রবেশ প্রক্রিয়া শুরু হবে। সুষ্ঠু ও নিরাপদ গণনার লক্ষ্যে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।