২০২৬ এর জানুয়ারির ২৫, ২৬, ২৭ এই তিন দিন ধরে আয়োজিত হতে চলেছে ঝাড়গ্রাম রাজ কলেজে ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। বুধবার দুপুরে কলেজের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়। সাংবাদিক সম্মেলনের হাজির ছিলেন, কলেজের প্রাক্তনী সংসদ, বর্তমান ছাত্রদের প্রতিনিধি এবং কলেজের শিক্ষক সংসদের নেতৃত্বরা। জানা গিয়েছে, ১৯৪৯ সালের ৮ই মে ঝাড়গ্রাম কৃষি মহাবিদ্যালয় নামে পথ চলা শুরু করেছিল কলেজটি।