বরাবাজার: বিজেপি কর্মীর মরদেহের মাল্যদান করতে শিমুল ডাঙ্গা পৌছালেন বিজেপির জেলা সভাপতি
দীর্ঘ রোগ ভোগের পর সিন্দরীর শিমুল ডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে মারা গেলেন, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী তথা বরাবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সর্বেশ্বর মাহাতো। বুধবার সকালে তিনি পরলোক গমন করেন। আর মরদেহের শেষ শ্রদ্ধা জানাতে দুপুর দুটো নাগাদ তার বাড়িতে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার কনভেনার বৃন্দাবন মাহাতো সহ একাধিক বিজেপি নেতা কর্মী।