ইটাহার: নির্বাচন কমিশনের নির্দেশে মদের দোকান বন্ধের সুযোগে চলছিল অবৈধ ব্যবসা, ইটাহারের দুর্গাপুর হাটখোলা থেকে উদ্ধার প্রচুর মদ
নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ মদের দোকান। সেই সুযোগে অবৈধ মদ বিক্রি চক্রের পর্দা ফাঁস করল ইটাহার থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর হাটখোলা এলাকার বাসিন্দা সাগর নন্দীর বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ বিপুল পরিমানে দেশি ও বিদেশি মদ উদ্ধার করে। তবে সাগর বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশকিছু দিন থেকে দুর্গাপুর হাটখোলা এলাকায় নিজের বাড়িতে অবৈধভাবে বেশি দামে দেশি ও বিদেশি মদ বিক্রি করছিল।