বর্ধমান ১: তালা ভেঙে ঘর থেকে সোনার গয়না,পিতলের বাসনপত্র,শাড়ি ও টাকা চুরির ঘটনায় আলুটিয়ায় থেকে দু’জনকে গ্রেফতার করল গুসকরা পুলিশ
ধৃতদের নাম আহাদত শেখ ওরফে মধু ও হরি মল্লিক ওরফে বাবলু। আউশগ্রাম থানার গুসকরার আলুটিয়ায় তাদের বাড়ি। সোমবার সকালে তার বাড়ি থেকে আহাদতকে ধরা হয়। জিজ্ঞাসাবাদে চুরিতে জড়িত থাকার কথা সে কবুল করে। তার সঙ্গে হরিও চুরিতে জড়িত বলে পুলিশকে জানায় আহাদত। এরপর হরিকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার সরঞ্জাম পুলিশ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে।