মানবাজার ২: বজ্রপাতের ফলে গাছে আগুন লেগে চাঞ্চল্য বিক্রমডি গ্রামে
বজ্রপাতের ফলে আগুন ধরল গাছে।সোমবার বিকেল ৫.৩০ টা নাগাদ আকাশ কালো করে মেঘ ওঠে সাথে ঝড়ো হওয়া এবং বজ্রপাত হয়।মানবাজার দু নম্বর ব্লকের বিক্রমডি গ্রামে, হঠাৎই একটি নারকেল গাছে বজ্রপাত হয়। সাথে সাথে গাছটিতে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।এদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।