রবিবার সকাল আনুমানিক ১১-৩০ নাগাদ বর্ধমান হাওড়া মেন লাইন শাখার দেবীপুর স্টেশনের কাছে রেললাইনের মাঝে এক যুককের কাটা মুন্ডু দেখতে পায় এলাকাবাসী। কিন্তু আশে পাশে কোথাও কাটা মুন্ডুর দেহাংশ দেখতে পাওয়া যায়নি। জানা যায় দেবীপুর প্ল্যাটফর্ম থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বৈঁচি অভিমুখে ডাউন লাইনে কাটা মুন্ডুটি পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেওয়া হয়।