ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।ঘূর্ণিঝড়ের জেরে ঝাড়গ্রাম ব্লকের চাষীরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কার পাশাপাশি ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। ঘূর্ণিঝড়ের আগে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চাষীদের কে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্যজুড়ে জারি করা হচ্ছে উচ্চ সতর্কতা।