মানবাজার ১: মানবাজার মহকুমা শাসকের দপ্তরে বান্দোয়ান বিধানসভার বিজেপির প্রতিনিধিরা
মানবাজার মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হলেন বান্দোয়ান বিধানসভার বিজেপির প্রার্থী লবসেন বাস্কে।বৃহস্পতিবার আনুমানিক বেলা দুটো নাগাদ মানবাজার মহকুমা শাসকের দপ্তরে অফিসে আছেন তিনি। সাথে ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, বান্দোয়ান বিধানসভার কনভেনর বৃন্দাবন মাহাতো, সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি, অফিস সেক্রেটারি ঝন্টু সিংহ,যুব মোর্চার জেলা সভাপতি রণজিৎ সেন সহ অন্যান্য নেতৃত্বরা।