কাঁটাতারের ওপারে চাষের জমিতে জল সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার পাম্পের উদ্বোধন হলো ছয়ঘড়িয়ায়, উপকৃত হবেন শতাধিক চাষী সীমান্তবর্তী এলাকার চাষীদের চাষাবাদের সুবিধার কথা মাথায় রেখে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার পাম্প এর শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। এই ওয়াটার পাম্প তৈরি হওয়ায় শতাধিক চাষী উপকৃত হবেন। মঙ্গলবার সেই সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার পাম্পের শুভ উদ্বোধন করলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিত ঘোষ।