পুরুলিয়া ২: রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হলো সৃজনছায়া কক্ষে উত্তরায়ণের পক্ষ থেকে
কাব্যের রবি ও সাম্যের কবি - বাঙালির চিরন্তন দুই প্রাণ রবীন্দ্রনাথ ও নজরুল এর জন্মজয়ন্তী একসাথে উদযাপিত হলো পুরুলিয়ায় জনপ্রিয় সংস্থা উত্তরায়ণের উদ্যোগে সৃজনছায়া কক্ষে ২৪ মে রবিবার। এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক তথা গবেষক ব্রতীন দেওঘরিয়া, কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়, জ্যোৎস্না কর্মকার, জগ্ননাথ দত্ত, লোকগবেষক দয়াময় রায়, ভ্রমণ সাহিত্যিক ভাস্কর বাগচি, আলোচক প্রবীর সরকার, অজয় গাঙ্গুলি প্রমখ।