পুঞ্চা: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে পুঞ্চা হাসপাতালে নার্সদের সম্মান জানালো বিজেপি
Puncha, Purulia | May 12, 2026 আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সদের সম্মান জানালো বিজেপি।পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের সেবায় নিয়োজিত নার্সদের সম্মান জানালো ভারতীয় জনতা পার্টি।মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুঞ্চা হাসপাতালে পৌঁছে ফ্লোরেন্স নাইটেঙ্গলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। সাথে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেওয়া হয় নার্সদের এবং শুভেচ্ছা জানানো হয়।