জয়পুর: মাধ্যমিক পরীক্ষায় জয়পুর ব্লকের মধ্যে প্রথম স্থান বিউটি দত্ত কে সম্বর্ধনা দিল ABVP
Jaipur, Purulia | May 12, 2026 মাধ্যমিক পরীক্ষায় জয়পুর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গড়জয়পুর আরবিবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিউটি দত্ত। মঙ্গলবার জয়পুরে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জয়পুর নগর ইউনিট। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তার সাফল্যের প্রশংসা করা হয়। সংগঠনের দাবি, বিউটির এই ফল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।