রায়গঞ্জ: স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, কর্মীদের ভিড়ে জমজমাট রায়গঞ্জ পলিটেকনিক—পরিদর্শনে সাংসদ, বড় দাবি বিজেপির
রায়গঞ্জ পলিটেকনিকের ডিসিআরসি সেন্টারে তৈরি হয়েছে রায়গঞ্জসহ একাধিক বিধানসভার স্ট্রং রুম। কড়া নিরাপত্তায় ঘেরা গোটা চত্বর। রাজনৈতিক দলের কর্মীরা পালা করে সেখানে অবস্থান করছেন। শনিবার পরিদর্শনে আসেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী, বিরাজ বিশ্বাস ও উৎপল মহারাজসহ অন্যান্য নেতা-কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, কর্মীদের মনোবল বাড়াতেই তাঁর এই সফর। ফল নিয়ে স্পষ্ট কিছু না বললেও সরকার পক্ষ শূন্য পাবে