রায়গঞ্জ: মহাজনের টাকা শোধ করতে বেরিয়ে বিষপান! করনদিঘিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
মহাজনের পাওনা মেটাতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর বিষ খেয়ে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে করনদিঘির টুঙ্গিদিঘিতে। মৃতের নাম মিঠুন ঠাকুর (২৮), বাড়ি বিহারের বলরামপুর থানার কানসই এলাকায়। শুক্রবার টুঙ্গিদিঘি হাট থেকে তাকে উদ্ধার করে প্রথমে করনদিঘি হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তার। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।