রায়গঞ্জ: বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের নাজিরপুরে, তদন্তে পুলিশ
বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের নাজিরপুরে। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত যুবকের নাম সাগর বর্মন, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি রায়গঞ্জের রুনিয়া এলাকায়৷ পরিবার দাবী মঙ্গলবার সন্ধ্যায় বাইকে করে বাড়ি ফিরছিল ওই যুবক। পথে নাজিরপুরে অন্য একটি বাইকের সাথে সংঘর্ষ হয় তার। ঘটনায় আহত হয় ২ যুবকের, মৃত্যু হয় সাগর বর্মনের।