বাইক টোটো সহ বিভিন্ন যানবাহন চালক ও ব্যবসায়ীদের সচেতন করতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। পিচ রাস্তায় কোন ভাবেই বাইক টোটো সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবে না। সেই সাথে ফুটপাতে থাকা হকারদের পসরা রাস্তায় রাখা যাবে না। এমনকি ছাউনি বাড়িয়ে রাস্তা দখল করা যাবে না। সচেতন করতে মেদিনীপুর শহরের কালেক্টরেট থেকে শুরু করে বাস স্ট্যান্ড, স্টেশন রোড, জল ট্যাংকি হয়ে, কেরানিটোলা পর্যন্ত চলে এই অভিযান, অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়,
#post #khargapur #mediniput #ghatal #bikelife #bikelovers #মেদিনীপুর #খড়গপুর #BreakingNews
Midnapore, Paschim Medinipur | Jul 29, 2026