রায়গঞ্জ: ভোটার সচেতনতা বাড়াতে স্বাক্ষর অভিযান এবং প্রচার কর্মসূচি শুরু হল রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে
ভোটার সচেতনতা বাড়াতে স্বাক্ষর অভিযান এবং প্রচার কর্মসূচি শুরু হল রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে। বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী এমন তথ্য জানান। রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদের উপস্থিতিতে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় আগের নির্বাচনে ভোটের হার কম ছিল, সেখানেও জোর দেওয়া হচ্ছে।