নয়াগ্রাম ব্লকের নয়াগ্ৰাম থানা এলাকার শীতলপুরা গ্ৰামে সাপের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধ। বুধবার বিকেলে ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হলো নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই বৃদ্ধের নাম রঘুনাথ পাল। বাড়ি নয়াগ্রাম থানা এলাকায়। বর্তমান তিনি চিকিৎসাধীন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধের শারীরিক অবস্থার বারবার পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।