রায়গঞ্জ: পরিকাঠামো আছে, শিক্ষক নেই—পড়ুয়া মাত্র ৪, অস্তিত্ব সংকটে নুরিপুর জুনিয়ার হাইস্কুল
শিক্ষকের অভাবে কার্যত বন্ধ হওয়ার মুখে গৌড়ি গ্রাম পঞ্চায়েতের নুরিপুর জুনিয়ার হাইস্কুল। বৃহস্পতিবার বিকেলে কম্পিউটার শিক্ষক শুভাশীষ সরকার জানান, বর্তমানে স্কুলে পড়ুয়া মাত্র চারজন। অথচ স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব, শ্রেণিকক্ষ, শৌচালয় ও রান্নাঘরসহ পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। বছর আড়াই আগে পড়ুয়া ছিল প্রায় ৫০ জন। টিআইসি অবসর ও গেস্ট টিচার না থাকায় পড়ুয়ারা অন্যত্র চলে গেছে। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি উঠেছে।