মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ঝুলন দাস মন্তেশ্বর গ্রামেরই বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগে জানান কয়েক মাস আগে অভিযুক্ত ব্যক্তি তার মানসিক ভারসাম্যহীন মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায়। ফলে মেয়ে গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে প্রায় ছয় মাসের গর্ভবতি।