রঘুনাথপুর ১: রঘুনাথপুর বিধানসভা এলাকার যুবকদের কাজে অগ্রাধিকার দিতে হবে,
রঘুনাথপুর ITI কলেজের অনুষ্ঠানে এসে বললেন MLA মামণি বাউরি
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথপুর ITIকলেজের একটি অনুষ্ঠানে মঙ্গলবার ঐ কলেজে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়িকা মামণি বাউরি।এদিন তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান কলেজের প্রিন্সিপাল ।এরপর কলেজের ঐ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মামণি বাউরি বলেন রঘুনাথপুর বিধানসভা এলাকার বেকার যুবক যুবতীদের কাজে অগ্রাধিকার দিতে হবে।এলাকার ছেলে মেয়েরা যেন এলাকাতেই কাজ পায় ।