রায়গঞ্জ: প্রাকৃতিক কৃষির বার্তা পৌঁছাল মাঠে-ঘাটে, কর্ণজোড়ার কর্মশালায় কৃষকদের ব্যাপক সাড়া
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চলমান রাজ্যব্যাপী ‘প্রাকৃতিক কৃষি’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে উত্তর দিনাজপুর জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষির উন্নয়ন, পরিবেশবান্ধব চাষাবাদ এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক, কৃষি বিশেষজ্ঞ ও জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে অংশ নেন। প্রাকৃতিক কৃষির উপকারিতা নিয়ে আলোচনা হয়।