গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিশালাকার কেউটে সাপ উদ্ধার করে গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ।এরপর ওই বিশালাকার কেউটে সাপটি জাল দিয়ে ঘিরে রেখে বন দফতর কে খবর দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা ওই বিশালাকার কেউটে সাপটি বন দফতরের হাতে তুলে দেয় বৃহস্পতিবার বিকালে।