বামনগাছিতে সোচ্চার হিন্দু জাগরণ মঞ্চ, যশোর রোডে দীর্ঘ যানজট
BMG News Bangla: ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বামনগাছি। গত ২০ আগস্ট কলকাতায় একটি কর্মসূচিতে হিংসা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর আক্রমণ এবং দেশবিরোধী স্লোগান তোলার অভিযোগে রাজপথে নামল বামনগাছি হিন্দু জাগরণ মঞ্চ।
রবিবার বিকেলে বামনগাছি বলাকা ভবন থেকে এক বিশাল ধিক্কার মিছিল বের হয়ে যশোর রোডের চৌমাথা মোড়ে এসে পৌঁছায়। সেখানে জাতীয় সড়ক অবরুদ্ধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মী-সমর্থকরা। স্লোগানে উত্তপ্ত হয় এলাকা। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা ভেবে দ্রুত অবরোধ তুলে নেওয়া হয়। এই অবরোধের জেরে যশোর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ বাহিনী। বিস্তারিত পড়তে সংবাদটির মূল লিঙ্কে চোখ রাখুন।
#BMGNewsBangla #Baman Gachi #WestBengalNews #BreakingNews #BengaliNews
Barasat 1, North Twenty Four Parganas | Jul 27, 2026