পুঞ্চা: পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের
Puncha, Purulia | Apr 30, 2026 চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুঞ্চা থানার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার বরাকোচা,পাটারিগড়া, বাঁধবহাল,পুঞ্চা মোড় এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৬৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৩৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির পাঁচটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও চারটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।