কুচলিবাড়ি থানা পরিদর্শনে এলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। মঙ্গলবার রাতে দীপাবলিতে কুচলিবাড়ি থানার পুলিশ কর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও দীপাবলিতে কুচলিবাড়ি থানার পুলিশ কতটা নীরাপত্তা ব্যবস্থা করেছে সেই বিষয়েও তদন্ত করে দেখেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক আশিষ পি সুব্বা, মেখলিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর ভাস্কর প্রধান সহ অনান্য পুলিশি আধিকারিকরা।