মানবাজার ১: ডিজের আওয়াজ ছেড়ে,মহিলা ঢাকিদের ঢাকের আওয়াজে বিজয় মিছিল মানবাজারে
ডিজের কান ফাটানো আওয়াজ নয়,ঢাকের বাদ্যি সহযোগে একেবারে সাবেকিয়ানা ভাবে বিজয় মিছিল করলো ভারতীয় জনতা পার্টি।শুক্রবার সকাল ১০ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের ডুমুরিয়া গ্রামে মহিলা ঢাকিদের সাথে বর্ণাঢ্য মিছিলে অংশ নেন বিজেপির নেতাকর্মীরা।এছাড়া এ দিন গেরুয়া আবির খেলায় মেতে উঠেন বিজেপির কর্মীরা।বিজেপির ডুমুরিয়া বুথের বুথ সভাপতি বিকাশ চন্দ্র রায় বলেন,ডিজে সাউন্ড পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশ ডিজে নিয়ে কোনো মিছিল করা যাবে না।