পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।বৃহস্পতিবার রাত্রি ৯.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার জয়কাল্লা,কৈড়া,পড়াডি,ধাদকি এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও এলুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।