আজ অর্থাৎ শুক্রবার রাত আটটা নাগাদ ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলে এসআইআর (SIR) সচেতনতা শিবির এবং জনসংযোগ করলেন এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, যেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু ফর্ম সম্পর্কে বুঝিয়ে ক্ষান্ত হননি, নিজে হাতে ফরম ফিলাপও করতে দেখা যায় বিধায়ককে।