SIR ফর্ম পূরণে জটিলতা ও নানা হয়রানির ফলে সাধারণ মানুষ কার্যত নাজেহাল। সেই দুর্ভোগ লাঘব করতেই মঙ্গলবার রাত আটটা নাগাদ নয়াগ্রাম ব্লকের পাতিনা অঞ্চলের সিংধুই ও চামারবাঁধ বুথে স্বতঃপ্রণোদিত হয়ে নিঃস্বার্থ সহায়তার উদ্যোগ নিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। অঞ্চলের বহু মানুষ ফর্ম পূরণের সমস্যায় পড়ছিলেন। তাঁদের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিলআপে সরাসরি সাহায্য করেন উপস্থিত দলীয় নেতৃত্বরা। সঙ্গে ছিলেন পাতিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদুরাম মুর্মু।