রঘুনাথপুর ১: ভোটদানের অধিকার নিয়ে রঘুনাথপুর DCRC সেন্টারে গাড়ি চালক খালাসীরা বিক্ষোভ দেখালেন ,উত্তেজনা
ভোটদানের অধিকার চেয়ে পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে আয়োজিত DCRC সেন্টারে গাড়ি চালক-খালাসীরা বিক্ষোভ দেখালেন। বুধবার সারাদিন ধরেই ভোটদানের অধিকার নিয়ে রঘুনাথপুর DCRC সেন্টারে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিনটি বিধানসভা কেন্দ্রের এই স্থানে প্রায় ৫০০-এর বেশি ছোট-বড় গাড়ির চালক ও খালাসিরা সকাল থেকে ভোট দানের দাবি নিয়ে সরব হন। তারা দাবি করছেন, অবিলম্বে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এই চালক-খালাসিরা ।