ইটাহার: মহরম উৎসবে ডিজে বক্স ও ধারালো অস্ত্র সহকারে মছিলে পুরোপুরো না! ইটাহার BDO অফিসে আয়োজিত বৈঠকে জানালো ব্লক ও পুলিশ প্রশাসন
আসন্ন মহরমে ডিজে ও অস্ত্র নিয়ে মিছিলে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসন। বুধবার ইটাহার বিডিও অফিসে পুলিশ ও ব্লক প্রশাসনের ডাকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন ইটাহার ব্লকের সমস্ত কারবালা ও মহরম কমিটির সদস্যরা। প্রশাসনিক বৈঠক জানায়, মহরমে কোনও রকম ডিজে বক্স বাজানো ও ধারালো অস্ত্র নিয়ে মিছল করা যাবে না। পাশাপাশি জাতীয় সড়ক দখল করে করা যাবে না তাজিয়া। উপস্থিত BDO দিব্যেন্দু সরকার, IC অভিষেক তালুকদার সহ অন্যরা।